1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক নির্বাচিত মোহাম্মদ মামুন | বাংলা মাটির নিউজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক নির্বাচিত মোহাম্মদ মামুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,কার্যক্রম বন্ধ অ্যালোহা বাংলাদেশ গণিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ শ্রীনগরের জোবায়ের আল হাদি আযান মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদলের প্রতিবাদ মিছিল: আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে অবস্থান মুন্সীগঞ্জ সদর যোগিনীঘাট এলাকায় মেয়াদ ও মূল্যবিহীন আইসক্রিম বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মোঃ আইনুল হক মুন্সীগঞ্জে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১২ জন, হাসপাতালে ভর্তি ৩৯ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে WINCEREX-সহ মাদক কারবারি গ্রেপ্তার Captain Jack Casino : que devient un bonus envoyé à un compte non éligible après une transaction annulée ? মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে কৃষি জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত 

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক নির্বাচিত মোহাম্মদ মামুন

  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার

মোঃ আবু হাসান আকন্দ,নিজস্ব প্রতিবেদক:

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নয় সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাঈদ-ই-আজমী শাওন। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মামুন এবং সদস্য-সচিব নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল ইসলাম রাজু।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাজধানীর বনানীতে অবস্থিত আইএসপিএবির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে যুগ্ম সদস্য-সচিব পদে নির্বাচিত হয়েছেন টিপু কাউছার। এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈম মিয়া, মো. রকিবুল হাসান ইফতি, তোফাজ্জল হোসেন, মো. হাবিবুর রহমান হিমু এবং শাহিনুর ইসলাম দিপু।
নয় সদস্যের নতুন আহ্বায়ক কমিটি
নির্বাচন বোর্ড ঘোষিত ফলাফল অনুযায়ী, নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—১. আহ্বায়ক: সাঈদ-ই-আজমী শাওন – গাজীপুর আইএসপি এন্ড সফটওয়্যার ফার্ম।২. যুগ্ম আহ্বায়ক: মোহাম্মদ মামুন -স্পীড নেট কানেকশন।৩. সদস্য-সচিব: মো. আশরাফুল ইসলাম রাজু-আরএইচ ব্রডব্যান্ড।৪. যুগ্ম সদস্য-সচিব: টিপু কাউসার-ফ্রেন্ডস ডিজিটাল ফাইবার নেটওয়ার্ক।
৫. সদস্য: নাঈম মিয়া-এনআর লিংক।৬. সদস্য: মো. রকিবুল হাসান ইফতি-ভোল্টেজ সিস্টেমস, সলিউশনস। ৭. সদস্য: তোফাজ্জল হোসেন -ইউনিভার্সাল লিংক।৮. সদস্য: মো. হাবিবুর রহমান হিমু-জিএইচ নেটওয়ার্ক এন্ড সাইবার ক্যাফে।
৯. সদস্য: শাহিনুর ইসলাম দিপু-রাউন্ড নেটওয়ার্ক।
নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন যারা গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আইএসপিএবির কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজয় কুমার পাল। বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. মইনুল ইসলাম ও আবুল বাশার সজীব।
ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এতে গাজীপুরের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নতুন কমিটিতে দায়িত্ব লাভ করেন।

গাজীপুরের আইএসপি খাতে নতুন নেতৃত্ব ঘিরে প্রত্যাশা
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল গাজীপুরে শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় ইন্টারনেটের ব্যবহার ও চাহিদা ক্রমাগত বাড়ছে। এর সঙ্গে বাড়ছে উন্নত নেটওয়ার্ক অবকাঠামো, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং মানসম্মত গ্রাহকসেবার প্রয়োজনীয়তা।

এমন বাস্তবতায় গাজীপুরের স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ, সমস্যা সমাধান এবং সেবার মান উন্নয়নে আইএসপিএবির আঞ্চলিক শাখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে গাজীপুরের আইএসপি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

নতুন কমিটির কাছে ব্যবসায়িক স্বার্থ রক্ষা, নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়ন, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা এবং স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছেন খাতসংশ্লিষ্টরা।সবার সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুরের আইএসপি খাতে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost