
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য WINCEREX-এর ৫০ বোতলসহ সোহেল রানা (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামপাল ইউনিয়নের কাঠাঁতলা বাজারে নাসির টেলিকমের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ভেকুটিয়া খোলাডাঙ্গা এলাকার জামাল হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, নবাগত পুলিশ সুপার মো: বদরুদ্দোজার নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে ৫০ বোতল WINCEREX-সহ গ্রেপ্তার করেন।এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।