1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,কার্যক্রম বন্ধ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,কার্যক্রম বন্ধ অ্যালোহা বাংলাদেশ গণিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ শ্রীনগরের জোবায়ের আল হাদি আযান মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদলের প্রতিবাদ মিছিল: আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে অবস্থান মুন্সীগঞ্জ সদর যোগিনীঘাট এলাকায় মেয়াদ ও মূল্যবিহীন আইসক্রিম বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মোঃ আইনুল হক মুন্সীগঞ্জে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১২ জন, হাসপাতালে ভর্তি ৩৯ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে WINCEREX-সহ মাদক কারবারি গ্রেপ্তার Captain Jack Casino : que devient un bonus envoyé à un compte non éligible après une transaction annulée ? মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে কৃষি জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত  মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,কার্যক্রম বন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার

স্টাফ রিপোর্টারঃ 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত করার অভিযোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শিব্বির আহম্মেদ।

অভিযানকালে ঘটনাস্থলে ইটভাটার মালিক বা সংশ্লিষ্ট কাউকে উপস্থিত পাওয়া যায়নি।পরে অনুমোদন ও লাইসেন্সবিহীন ইটভাটা হিসেবে চিহ্নিত তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো-মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকস,মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচার এবং মেসার্স একতা ব্রিকস।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা দায়েরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থ রক্ষা,পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost