1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১২ জন, হাসপাতালে ভর্তি ৩৯ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,কার্যক্রম বন্ধ অ্যালোহা বাংলাদেশ গণিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ শ্রীনগরের জোবায়ের আল হাদি আযান মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদলের প্রতিবাদ মিছিল: আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে অবস্থান মুন্সীগঞ্জ সদর যোগিনীঘাট এলাকায় মেয়াদ ও মূল্যবিহীন আইসক্রিম বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মোঃ আইনুল হক মুন্সীগঞ্জে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১২ জন, হাসপাতালে ভর্তি ৩৯ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে WINCEREX-সহ মাদক কারবারি গ্রেপ্তার Captain Jack Casino : que devient un bonus envoyé à un compte non éligible après une transaction annulée ? মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে কৃষি জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত  মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১২ জন, হাসপাতালে ভর্তি ৩৯

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। এ ছাড়া সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৪ জন রোগী চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন ডেঙ্গু রোগী।এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ১০ জন, টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন, সিরাজদিখান থেকে ৪ জন, গজারিয়া থেকে ৪ জন এবং শ্রীনগর থেকে ২ জন ছাড়পত্র পেয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬১ জন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost