1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া

মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ বার

স্টাফ রিপোর্টারঃ 

একটি স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তিনটি ইউনিয়নের মানুষ।ভূইরা-দোসরপাড়া গুদারা ঘাটে স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী,চাকরিজীবী,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

উপজেলার ১০ নম্বর বয়রাগাদি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই গুদারা ঘাট। নদীর এক পাশে ভূইরা গ্রাম,অন্য পাশে দোসরপাড়া গ্রাম।ঘাটটি শুধু দুটি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম নয়,এর সঙ্গে বয়রাগাদি, লতব্দী ও বালুচর-এই তিনটি ইউনিয়নের মানুষের যাতায়াতের স্বার্থ জড়িত।

স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় ঘাটটির গুরুত্ব অনেক। শিক্ষার্থীদের বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত,মানুষের কর্মস্থলে যাওয়া,ব্যবসা-বাণিজ্য এবং জরুরি প্রয়োজনে নদী পারাপার করতে হয়।কিন্তু স্থায়ী সেতু না থাকায় নদী পারাপারের ক্ষেত্রে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে শিশু,বয়স্ক ও অসুস্থ রোগীদের যাতায়াতে বাড়তি দুর্ভোগের আশঙ্কা থাকে।

এলাকাবাসীর মতে,একটি স্থায়ী সেতু নির্মিত হলে দুই পারের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। পাশাপাশি তিনটি ইউনিয়নের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। শিক্ষা,চিকিৎসা,ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়দের প্রশ্ন,গুরুত্বপূর্ণ এই যোগাযোগস্থলে দীর্ঘদিনেও কেন একটি স্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে না? প্রতিদিনের জনদুর্ভোগ লাঘবে আর কত দিন অপেক্ষা করতে হবে তাঁদের?

এলাকাবাসীর প্রত্যাশা,জনস্বার্থ ও মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত গুদারা ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেবে।তাঁদের দাবি, এটি শুধু একটি সেতু নয়,তিনটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির পথ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost