1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া | বাংলা মাটির নিউজ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা জামিয়া রহমানিয়া কেরামতিয়া মাদরাসা নওগাঁয় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা,বন্ধের নির্দেশ উলিপুরে ল্যাপটপ চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার,উদ্ধার ল্যাপটপ আসুন,আমরা ঐক্যবদ্ধ হই: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিবাদ মিছিল,সমাবেশ ও অবস্থান কর্মসূচি মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার,পুলিশের টহল ও চেকপোস্ট মুন্সীগঞ্জ সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা

হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার

মোঃ আকাশ আহমেদ,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-

​ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের জীবনতলা পাকা রাস্তার মাথায় স্থানীয় একটি মাঠে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য এবং ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া। তাঁর উদ্যোগেই এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া বলেন,

​“হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসাকে সঙ্গী করেই আমি আগামী দিনের পথ চলতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমি সবসময় আপনাদের সাথে আছি।”

​তিনি আরও বলেন, হবিরবাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশাগুলো কাছ থেকে শোনা এবং সেগুলোর সমাধানে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করে তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

​সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভালুকা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ আলী কুতুব, হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কালাম চিশতী, হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল করিম এবং ৫নং ওয়ার্ড যুবদল কর্মী কাজল রানা। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে তাঁদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

​মতবিনিময় সভা শেষে দেশ ও দেশের জনগণের সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost