
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ মিছিল,সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার ইছাপুরা এলাকায় পতিত স্বৈরাচারের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।পরে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান তারা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেক শিকদার,আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কামরুল হাসান ও মজিবুর রহমান,সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম,বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান,উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাৎ শিকদার,যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো:মারুফ,মৎস্যজীবী দলের সভাপতি হাজী মুসা,উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টু ও সদস্যসচিব রাকিব মোল্লা।
এ ছাড়া উপজেলা জাসাসের সভাপতি মো:সানু,উপজেলা তাঁতী দলের আহ্বায়ক শাহ-আলম,সদস্যসচিব সজীব হোসেন ও যুগ্ম আহ্বায়ক খবির,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির টুটুল,উপজেলা যুবদল নেতা অভি,অর্ণব ও সেলিম,বিক্রমপুর আদর্শ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম,নারী ও শিশু অধিকার ফোরামের রসুনিয়া ইউনিয়নের সভাপতি শাহীন,মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক ও অন্তুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।