
মুন্সীগঞ্জের রামপালে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বারী ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে সিপাহীপাড়া ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারী ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রামপাল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ভূঁইয়া মো. কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.কে. গভর্নমেন্ট ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক মো: শাহিদুল্লাহ মানিক, শ্যামলিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আমিনুল হক, চাম্পাতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম এ বারী, সমাজসেবক ডা. কাজী মো:বেলায়েত হোসেন,মো: রাজু চৌধুরী,শিক্ষানুরাগী মো:গরীব হোসেন,সালাম হোসেন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তার হোসেন ও শাহাদাত হোসেন।সভায় বারী ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রামপালের চারটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাওয়া ৪শ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
চারটি শিক্ষা প্রতিষ্টান গুলো হচ্ছে রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়,সুখবাসপুর বছিরুননেছা উচ্চ বিদ্যালয়,সুখবাসপুর শ্যামলিনী উচ্চ বিদ্যালয়,মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি,শিক্ষার পরিবেশ, বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সুন্দর ও গতিশীল করতে অভিভাবকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় ফাউন্ডেশনের এ উদ্যোগকে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
বারী ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রামপাল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ভূঁইয়া মো: কামরুজ্জামান কামরুল বলেন আর্থিক সমস্যার কারনে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে যায় এই অনুধাবন থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আপাদত ৪শ শিক্ষার্থীকে বেতনের অর্থ উপহার দেওয়া হয়।আমরা চাই পড়া শোনা করে সবাই প্রতিষ্ঠিত হবে। দেশের কল্যাণে কাজ করবে।এই ধরনের উদ্যোগ সব সময় চলমান থাকবে।এসময় তিনি অভিবাবকদের উদ্দেশে বলেন রামপালের ইউপি চেয়ারম্যান হতে পারলে শিক্ষার মান উন্নয়নে এই ইউনিয়নে নানা মুখী উদ্যোগ নেওয়া হবে।