1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান,তাহলে আমরা তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেব না, মুন্সীগঞ্জে মামুনুল হক মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ মুন্সীগঞ্জ কারাগার থেকে জামিন পেলেন ৩৩ কিশোরসহ মোট ৩৭ জন ছেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি,ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা  মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা প্রসাসনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে আন্ধারীঝাড়ের দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের শ্রীনগরে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬২ বার

স্টাফ রিপোর্টারঃ 

১৭ নভেম্বর ঐতিহাসিক শ্রীনগর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার ১৭ নভেম্বর সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী ইউনুছ আহমেদ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শ্রীনগর উপজেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ষোলঘর শাখার ব্যবস্থাপক মাহতাব উদ্দিন,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শ্রীনগরের বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান,আত্মত্যাগ ও বীরত্বগাথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তাঁরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক শ্রীনগর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিতে বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গভীর শ্রদ্ধা,ভালোবাসা ও গৌরবের মধ্য দিয়ে উদযাপিত হয় শ্রীনগরের ঐতিহাসিক পাক হানাদার মুক্ত দিবস।মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost