1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ কারাগার থেকে জামিন পেলেন ৩৩ কিশোরসহ মোট ৩৭ জন ছেলে | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান,তাহলে আমরা তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেব না, মুন্সীগঞ্জে মামুনুল হক মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ মুন্সীগঞ্জ কারাগার থেকে জামিন পেলেন ৩৩ কিশোরসহ মোট ৩৭ জন ছেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি,ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা  মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা প্রসাসনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে আন্ধারীঝাড়ের দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে ‘বর্ষবার্তা’ মুন্সীগঞ্জ সদরের রামপালে বাড়ি মালিকের ৬ ভরি স্বর্ণ নিয়ে ‘কাজের বুয়ার পলায়ন গ্রেফতার করলো পুলিশ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী টিটু হাওলাদার,দোয়া ও সমর্থন প্রত্যাশা

মুন্সীগঞ্জ কারাগার থেকে জামিন পেলেন ৩৩ কিশোরসহ মোট ৩৭ জন ছেলে

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার

স্টাফ রিপোর্টারঃ 

নিষিদ্ধ সংগঠনের হয়ে অপরাধ সংগঠনের পরিকল্পনার অভিযোগে আটক ৩৩ কিশোরসহ মোট ৩৭ জনকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ শিশু আদালত ও আমলী আদালতের নন-জিআর আদালতে পৃথক শুনানি শেষে বিচারকগণ এ জামিন আদেশ দেন।

পুলিশ জানায়,ডিসেম্বর মাসকে কেন্দ্র করে থানা এলাকায় তথা সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ে নিষিদ্ধ বিভিন্ন অপরাধ সংগঠনের পরিকল্পনা ও কু-মতলব করার চেষ্টা করা হচ্ছিল এমন অভিযোগে তাদের আটক করা হয়।এ অভিযোগে ১৩ নভেম্বর বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে ৩৩ কিশোরসহ মোট ৩৭ জনকে আটক করে পুলিশ। পরে ৩৩ জনকে শিশু আদালতে এবং বাকি ৪ জনকে নন-জিআর আদালতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী পরিবারদের দাবী মিছিলে নয়,ঘুরতে গিয়েছিল আটককৃত ওই শিশু-কিশোররা।একটি পক্ষের দাবির প্রেক্ষিতে তাদের আটক করা হলেও পরবর্তীতে এ ধরনের কোনো তথ্যের প্রমাণ না পাওয়ায় পুলিশ তাদের জিডি মূলে আদালতে প্রেরণ করে।আটকের পর থেকেই থানা এলাকায় জড়ো হতে থাকেন আটককৃতদের পরিবার-পরিজন।পরে তাদের কারাগারে প্রেরণ করায় রবিবার দিনব্যাপী কারা ফটকের সামনে অবস্থান নেন কতিপয় অভিভাবক।রাতেও কারা ফটকের সামনে আটক কিশোরদের মা পরিচয়ে রাতভর অবস্থান নেন বেশ কিছু নারী। পরে পৃথক আদালতে জামিন সোমবার দুপুরে শুনানি শেষে শিশু আদালতের বিচারক জাহানারা ফেরদৌস ৩৩ শিশু-কিশোরকে জামিন আদেশ দেন।একই সাথে প্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৪ জনের জামিন আদেশ দেন আমলী আদালত নন-জিআর কোর্টের বিচারক আইরিন আক্তার।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের নন জিআরও মোঃ ই্উনুস মিয়া বলেন,দুটি আদালতে শুনানী শেষে মুচলেকায় জামিন মঞ্জুর করেছে আদালত।আদালতের আদেশ অনুযায়ী আইনগত প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost