1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান,তাহলে আমরা তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেব না, মুন্সীগঞ্জে মামুনুল হক মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ মুন্সীগঞ্জ কারাগার থেকে জামিন পেলেন ৩৩ কিশোরসহ মোট ৩৭ জন ছেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি,ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা  মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা প্রসাসনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে আন্ধারীঝাড়ের দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে ‘বর্ষবার্তা’ মুন্সীগঞ্জ সদরের রামপালে বাড়ি মালিকের ৬ ভরি স্বর্ণ নিয়ে ‘কাজের বুয়ার পলায়ন গ্রেফতার করলো পুলিশ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী টিটু হাওলাদার,দোয়া ও সমর্থন প্রত্যাশা

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার

স্টাফ রিপোর্টারঃ 

মুন্সিগঞ্জের গজারিয়া ইউনিয়নে দুঃস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন এবং মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে স্কুলব্যাগ বিতরণ করা হয়।অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার দুঃস্থ নারীদের মধ্যে ১২টি সেলাই মেশিন এবং প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২৭টি স্কুলব্যাগ বিতরণ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া।অনুষ্ঠানটি আয়োজন করেন গজারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো:মনির হোসেন।

ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় দুঃস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে ১ লাখ ২৮ হাজার ৯০০ টাকা বরাদ্দে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে উপকারভোগী নারীরা সেলাইয়ের কাজ শিখে নিজেদের আয়ের সুযোগ তৈরি করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অন্যদিকে,একই তহবিলের আওতায় ৭৯ নম্বর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২১ হাজার ৬০০ টাকা বরাদ্দে ২৭টি স্কুলব্যাগ বিতরণ করা হয়।শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।স্কুলব্যাগ বিতরণ প্রকল্পের সভাপতি ছিলেন মো:সালেহ আহম্মেদ রাসেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন,গজারিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ,গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ,গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো.বাতেন মিয়া,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মুন্না,উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার,গজারিয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আলম মোল্লা,গজারিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রিয়াজ হোসাইন,ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ বিএনপি’ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এ সময় উপকারভোগীরা এ ধরনের সহায়তা কার্যক্রমকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost