
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো: বদরুদ্দোজার সভাপতিত্বে পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।এতে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা,অসুবিধা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।
পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দাঙ্গা দমন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আরও সাহসিকতা,তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার।পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো: সোলায়মান,মো:আকবর আলী,মাহফুজুর রহমান,আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।