
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক টিটু হাওলাদার।
তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আসছেন। নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
টিটু হাওলাদার জানান,এলাকার রাস্তাঘাটের উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন,বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিতে চান। পাশাপাশি একটি সুন্দর,নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে মাদক,সন্ত্রাস,কিশোর গ্যাং এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, ওয়ার্ডের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়।এজন্য প্রয়োজন সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা,আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টা।তিনি নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চান।
টিটু হাওলাদার রশুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া,ভালোবাসা,সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।এলাকার উন্নয়ন,শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।