
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৪ নভেম্বর সকাল ১০টায় গজারিয়া উপজেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সভাপতি,মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,নাজমুল ফরাজী-এর সঞ্চালনায় “৬ষ্ঠ উপজেলা যুব সম্মেলনটি হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা সভাপতি,প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশে,গজারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মৌলভী আল আমিন সরকার।সম্মেলনে প্রধান অতিথি ২০২৭ -২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।সভাপতি-হাফেজ মামুনুর রশীদ,সহ-সভাপতি-জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক -মু.আনাস খান,যুগ্ম সাধারণ সম্পাদক-সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক-মাহমুদুল হাসান,সাংগঠনিক সম্পাদক- আল আমিন,দফতর সম্পাদক-নাজমুল ফরাজি,প্রচার সম্পাদক -ইসমাঈল হোসেন প্রমুখ।