
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ বলেন,“বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি।তাই আমাদের আবাদি জমিতে বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে।অবৈধভাবে বালু উত্তোলন ও কেনাবেচা-উভয়ই অপরাধ।তাই সবাইকে বালু উত্তোলন থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন,মুন্সীগঞ্জে আলুর ব্যাপক চাষ হয়।তবে আলুর পাশাপাশি অন্যান্য ফসলের আবাদও বাড়াতে হবে। বিশেষ করে এ অঞ্চলে গাজরসহ বিভিন্ন ধরনের ফসল চাষের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:শিব্বির আহমেদ,সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আলাউদ্দিন,উপজেলা প্রকৌশলী মো:আসিফ উল্লাহ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল দাস,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো:সিদ্দিক মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীরসহ সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকরা।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজদিখানের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন,এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে।