
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়ন সোমপাড়া গ্রামে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স বৌদ্ধ মন্দিরে আজ শনিবার ১৪ই নভেম্বর সকাল ১১ টায় ধর্মীয় কঠিন চীবরদান সম্প্রীতি সম্মেলন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় উপস্থিতি ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম বার) ও সদর উপজেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।
এছাড়াও প্রধান উপস্থিতি ছিলেন,বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ দায়িত্ব পদে সভাপতি:শ্রীসদ্ধম্মশাসনধ্বজ ভদন্ত ড.বুদ্ধপ্রিয় মহাথের আগমন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম বার) ও সদর উপজেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব শুরুতেই অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটির সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মুন্সীগঞ্জের বজ্রযোগিনীতে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এর অবদান ও বহুমুখী প্রতিভার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তিনি পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অতীশ দীপঙ্কর ও গৌতম বুদ্ধের মানবতাবাদী দর্শন ও আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যেকের নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্ম যার যার,রাষ্ট্র সবার।
তিনি আরও উল্লেখ করেন,সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার,নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বদা পাশে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।জেলা প্রশাসক মহোদয় কমপ্লেক্সের সম্প্রসারণ ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।পরিশেষে তিনি আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এঅনুষ্ঠানটি সম্পন্ন আয়োজিত করেন অতীশ দীপঙ্কর জন্মভিটায় মেমোরিয়াল কমপ্লেক্স বৌদ্ধ মন্দিরের প্রধান পরিচাল