1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ,স্বামী-স্ত্রী গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে অতীশ দীপঙ্করে ধর্মীয় কঠিন চীবরদান সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন মুন্সীগঞ্জে বি এম ফিরোজ ফাউন্ডেশন’-এর নতুন মহাসচিব আয়নাল হক স্বপন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের নব নির্বাচিত সভাপতি নাসিমা সম্পাদক তাজুল মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় যুব সম্মেলন অনুষ্ঠিত‌ সভাপতি-হাফেজ মামুনুর রশীদ,সাধারণ সম্পাদক-আনাস খান নওগাঁয় ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ,স্বামী-স্ত্রী গ্রেপ্তার নওগাঁয় প্রথমবারের মতো কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু নওগাঁয় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘কালো বিড়াল’ সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মীরকাদিমে ডিগবল টুর্নামেন্টের দুই ফাইনাল ঘিরে উৎসবমুখর পরিবেশ বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা জানাল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা

নওগাঁয় ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ,স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের ঘটনা উদঘাটন করেছে পুলিশ। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে অভিনব কায়দায় এসব টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ইসলাম রিপন ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের অনুকূলে ১ লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা। পরবর্তীতে ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন তিনি।

শুরুতে প্রতিটি লেনদেনে ১ লাখ টাকার কম স্থানান্তর করলেও পরবর্তীতে তা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত করা হয়। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। পরে টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় নিজেদের শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, ৭টি এটিএম কার্ড ও ৩টি চেক বই উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন।

এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র কিংবা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost