
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের মানবিক ও সেবামূলক সংগঠন ‘এ বি এম ফিরোজ ফাউন্ডেশন’-এর নতুন মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক,ক্রীড়া সংগঠক মো: আয়নাল হক স্বপন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতাসহ নীতিনির্ধারকদের সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।জানাযায়,এ,বি,এম,ফিরোজ ফাউন্ডেশন’,গ্রাম: ইদ্রাকপুর, মুন্সীগঞ্জ সদর,মুন্সীগঞ্জ এর ২৪-০৭-২০২৫ তারিখ হতে ২৩-০৭-২০২৭ খ্রি: তারিখ পর্যন্ত ০২ (দুই) বছর মেয়াদের জন্য ১১ (এগার সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি অনুমোদন দেয়া হয়।অনুমোদিত কার্যকরী কমিটির মহাসচিবের পদ শূন্য হওয়ায় এবং শূন্য পদ সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের মাধ্যমে নতুন মহাসচিব নির্বাচিত হওয়ায় অবশিষ্ট মেয়াদের (০৫-১১ -২০২৬ হতে ২৩-০৭-২০২৭ পর্যন্ত) জন্য মো: আয়নাল হক স্বপনকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালনে গত ১১ নভেম্বর এই অনুমোদন প্রদান করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপপরিচালক মো:আলাল উদ্দিন।এর আগে এই সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু তাহের সিমান্ত।