1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে ভাড়া নিয়ে তর্ক, বাস থেকে ধাক্কা দিলে ২ যাত্রী নিহত | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে ‘বর্ষবার্তা’ মুন্সীগঞ্জ সদরের রামপালে বাড়ি মালিকের ৬ ভরি স্বর্ণ নিয়ে ‘কাজের বুয়ার পলায়ন গ্রেফতার করলো পুলিশ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী টিটু হাওলাদার,দোয়া ও সমর্থন প্রত্যাশা রংপুরে ভাড়া নিয়ে তর্ক, বাস থেকে ধাক্কা দিলে ২ যাত্রী নিহত মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় আসামী ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার মুন্সীগঞ্জে অতীশ দীপঙ্করে ধর্মীয় কঠিন চীবরদান সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন মুন্সীগঞ্জে বি এম ফিরোজ ফাউন্ডেশন’-এর নতুন মহাসচিব আয়নাল হক স্বপন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের নব নির্বাচিত সভাপতি নাসিমা সম্পাদক তাজুল মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় যুব সম্মেলন অনুষ্ঠিত‌ সভাপতি-হাফেজ মামুনুর রশীদ,সাধারণ সম্পাদক-আনাস খান

রংপুরে ভাড়া নিয়ে তর্ক, বাস থেকে ধাক্কা দিলে ২ যাত্রী নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার

রিয়াজুল হক সাগর, রংপুর।জেলা প্রতিনিধি

রংপুরে ভাড়া নিয়ে তর্কের জেরে ৩ যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে ওই বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে রংপুর জেলার তারাগাঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নীলফামারী জেলার চড়াইখোলা বসুনীয়া পাড়ার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনীয়ার ছেলে শাকির বসুনীয়া (২২)।

স্থানীয় সুত্রে জানা যায়, বাসে ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে হেলপার ও সুপারভাইজার মিলে ওই তিন যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাস থেকে রাস্তায় পরার সাথে সাথে পিছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয় তারা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর যাত্রীর পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পরপরই বাস রেখে সুকৌশলে বাসের হেলপার, ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছে। একইসাথে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost