
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী শিশু নাজমিন আক্তারকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে রাজু (৬০)। তিনি সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি এলাকার বাসিন্দা।তাঁর পিতার নাম মৃত শেখ সমন আলী এবং মাতার নাম সাফিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার দিকনির্দেশনায় এবং সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে আসামীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) রতন বৈরাগীর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রিপন খন্দকার,এসআই (নিঃ) রুবেল শিকদার,এসআই (নিঃ) রাকিবুল ইসলামসহ পুলিশের একটি দল গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশু ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ঘটনায় দ্রুততম সময়ে আসামী গ্রেফতারের বিষয়টি পুলিশের তৎপরতারই বহিঃপ্রকাশ।এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার নিশ্চিত করতে যথাযথ তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।