1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
প্রসাসনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে আন্ধারীঝাড়ের দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান,তাহলে আমরা তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেব না, মুন্সীগঞ্জে মামুনুল হক মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ মুন্সীগঞ্জ কারাগার থেকে জামিন পেলেন ৩৩ কিশোরসহ মোট ৩৭ জন ছেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি,ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা  মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা প্রসাসনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে আন্ধারীঝাড়ের দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের হাতে ‘বর্ষবার্তা’ মুন্সীগঞ্জ সদরের রামপালে বাড়ি মালিকের ৬ ভরি স্বর্ণ নিয়ে ‘কাজের বুয়ার পলায়ন গ্রেফতার করলো পুলিশ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী টিটু হাওলাদার,দোয়া ও সমর্থন প্রত্যাশা

প্রসাসনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে আন্ধারীঝাড়ের দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিভিন্ন সংবাদ মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরেও কুড়িগ্রাম ও ভুরুঙ্গামারী উপজেলা প্রসাসনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে গত ১০দিন থেকে অবাধে চলছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি ও রায়গঞ্জ নতুন সুইসগেট (কমলারকুটি) গ্রামের দুধকুমার নদীর একনেক প্রকল্পের নদী শাসন বাঁধ ঘেঁষে নদী থেকে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। অবৈধভাবে বালু বিক্রি করে ফায়দা লুটিয়ে নিচ্ছেন বালু খেকো ইসাহাক আলী।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি এবং রায়গঞ্জ ইউনিয়নের নতুন সুইসগেট (কমলারকুটি) গ্রামের দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে নদী থেকে গত ১০দিন থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে প্রতি হাজার বালু ৬ হাজার টাকায় বিক্রির মাধ্যমে বালু খেকো ইসাহাক আলী ফায়দা লুটিয়ে নিচ্ছেন। গত ৮নভেম্বর ২৬খ্রিঃ সরেজমিনের সংবাদ সংগ্রহ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ায় ৯ ও ১০নভেম্বর ড্রেজার মেশিন বন্ধ থাকার পরে আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তার যেগসাজসে পুনরায় ১১নভেম্বর অবাধে চলছে বালু উত্তোলন।

সম্প্রতি, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি থেকে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নতুন সুইসগেট (কমলারকুটি) গ্রামের দুধকুমার নদী ভাঙন রোধে একনেক প্রকল্পের আওতায় বর্তমানে নদীর বাঁধের উপর জিও ব্যাগ ফেলানো হচ্ছে এবং বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণ কাজের প্রস্তুতি চলছে। একনেক প্রকল্পের নদী শাসনের কাজ চলমান রয়েছে। অপরদিকে রায়গঞ্জ ইউনিয়নের (দামালগ্রাম) হাজীরমোড় এলাকার বালু খেকো ও ড্রেজার ব্যবসায়ী ইসাহাক আলী দুধকুমার নদী বাঁধ ঘেঁষে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে তীব্র আকারে দুধকুমার নদী ভাঙছে এবং একের পর এক ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। নদীর ধারে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার সম্পদ নতুন সুইচগেট হুমকির সম্মুখীন। অবৈধভাবে বালু উত্তোলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় কৃষক বাবলু মিয়া, হাসান আলী, মতিউর রহমান, হযরত আলী, শাহের উদ্দিন, জামাত আলীসহ অনেকে অভিযোগ করে জানান, দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে আমাদের ফসলী জমির নদীগর্ভে বিলীন হচ্ছে এবং বসতবাড়ি নদী ভাঙনের সম্মুখীন। হাজীরমোড় এলাকার ইসাহাক আলী আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং বর্তমান সংসদ সদস্য ও ইউএনওর নাম ভাঙ্গানোসহ রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে অবাধে বিক্রি করে আসছেন। এতে ফসলী জমি নদী ভাঙনে বিলীন হচ্ছে।

বালু ব্যবসায়ী ইসাহাক আলী বলেন, বর্তমান সংসদ সদস্য আমাকে বালু উত্তোলনের মৌখিক নির্দেশ দিয়েছেন। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করে ড্রেজার মেশিন দিয়ে দুধকুমার নদী থেকে বালু উত্তোলন করছি।

ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন (ভারপ্রাপ্ত) বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করার বিষয়ে অবগত হলাম। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে বালু উত্তোলন করা হলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost