1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় শ্রমিক দল নেতা কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার,পদে পুনর্বহাল | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের বারী ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনা বেতনে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ভালুকায় শ্রমিক দল নেতা কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার,পদে পুনর্বহাল মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজী ফুলন মেম্বার বিস্ফোরন মামলায় গ্রেফতার ভালুকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে পান্ডুলের জয় মুন্সীগঞ্জের শ্রীনগরে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান,তাহলে আমরা তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেব না, মুন্সীগঞ্জে মামুনুল হক

ভালুকায় শ্রমিক দল নেতা কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার,পদে পুনর্বহাল

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার

মোঃআকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভালুকা উপজেলা শাখার আওতাধীন ১নং উথুরা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদসহ স্বপদে পুনর্বহাল করেছেন।

১৭ নভেম্বর মঙ্গলবার উপজেলা শ্রমিক দলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়া জানতে চাইলে উথুরা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বলেন, “আমার বিরুদ্ধে আনা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে পুনর্বহাল করায় আমি ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দেখানো পথে এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রমিক দলের রাজনীতি করে আসছি।

আগামী দিনেও দলীয় শৃঙ্খলা মেনে, সকল মান-অভিমান ও ভেদাভেদ ভুলে উথুরা ইউনিয়নের সকল শ্রমিক ভাইদের সাথে নিয়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost