
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় মো:সাগর (৩৮) নামে এক আরোহী আহত হয়েছেন।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ৩৮ মিনিটে উপজেলার ধীপুর এলাকায় সানোয়ার কোল্ড স্টোরেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-হ-৬৪-৪১৩৯।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে টংঙ্গীবাড়ী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।আহত সাগরের বাড়ি মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে নির্ধারিত গতিসীমা মেনে চলা,ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা, ট্রাফিক আইন অনুসরণ এবং মোটরসাইকেল চালানোর সময় মানসম্মত হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।