1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন | বাংলা মাটির নিউজ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা জামিয়া রহমানিয়া কেরামতিয়া মাদরাসা নওগাঁয় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা,বন্ধের নির্দেশ উলিপুরে ল্যাপটপ চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার,উদ্ধার ল্যাপটপ আসুন,আমরা ঐক্যবদ্ধ হই: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিবাদ মিছিল,সমাবেশ ও অবস্থান কর্মসূচি মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার,পুলিশের টহল ও চেকপোস্ট মুন্সীগঞ্জ সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বসতঘরে আগুন,রক্ষা পেল আশপাশের বাড়িঘর মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল দুর্ঘটনা,আহতকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার

রিয়াজুল হক সাগর, রংপুর।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কোনো এলাকায় আন্তর্জাতিক মানের খেলা হওয়া সেই এলাকার জন্য গৌরবের বিষয়। তিনি বলেন, রাষ্ট্রের সমস্ত এলাকার মানুষের সমান অধিকার রয়েছে। তাই রংপুর অঞ্চলের মানুষের জন্যও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম প্রয়োজন।

শনিবার (২১শে নভেম্বর) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর রংপুর। আপনারা জানেন ২৪ এর জুলাই আন্দোলনে রংপুরের কৃতিসন্তান আবু সাঈদ প্রথম শহীদ হন। আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখবার জন্য এই স্টেডিয়ামের উদ্বোধন করা হলো। এই স্টেডিয়ামের উন্নয়নে সরকার ইতোমধ্যে ৫৪ লক্ষ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এর বাইরেও যা যা করার প্রয়োজন আমরা করবো।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচন এখন থেকে নির্দলীয় হবে এবং জাতীয় কোনো প্রতীকে হবে না। এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে ইতোমধ্যে আমরা আইন সংশোধন করেছি। এই নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রংপুরের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost