1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন | বাংলা মাটির নিউজ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা জামিয়া রহমানিয়া কেরামতিয়া মাদরাসা নওগাঁয় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা,বন্ধের নির্দেশ উলিপুরে ল্যাপটপ চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার,উদ্ধার ল্যাপটপ আসুন,আমরা ঐক্যবদ্ধ হই: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির প্রতিবাদ মিছিল,সমাবেশ ও অবস্থান কর্মসূচি মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার,পুলিশের টহল ও চেকপোস্ট

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং প্রখ্যাত শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে।

নতুন এ কমিটি ঘোষণার পর আহ্বায়ক, সদস্য সচিবসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, ৭নং মল্লিকবাড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি, ভালুকা উপজেলা অটো টেম্পু মাহিন্দ্র শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এবং সড়ক পরিবহন শ্রমিক দল ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ।

এক অভিনন্দন বার্তায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সফলতা কামনা করে মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন এবং দেশের অবহেলিত, বঞ্চিত ও অধিকারহারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা রক্ষা এবং শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরিফ আশাবাদ ব্যক্ত করে বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি এবং প্রখ্যাত শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপির অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

উল্লেখ্য, শনিবার (২১) নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং প্রখ্যাত শ্রমিকনেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন: আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম, রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost