1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে অপরাধ কমেছে ওসি আব্দুর রহিমের তৎপরতায় | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তানোরে অপরাধ কমেছে ওসি আব্দুর রহিমের তৎপরতায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৫ বার
তানোরে অপরাধ কমেছে ওসি আব্দুর রহিমের তৎপরতায়
তানোরে অপরাধ কমেছে ওসি আব্দুর রহিমের তৎপরতায়

সারোয়ার হোসেন, তানোর: “পুলিশ জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে বাস্তবমুখী রূপ দিয়েছে তানোর থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম। বিশেষ করে তানোর পৌরসভার নয়টি ওয়ার্ডে ব্যাপক হারে কমেছে অপরাধ মূলক কর্মকান্ড।

তানোর থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের নেতৃত্বে অপরাধ দমনে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে কমেছে অনেকটা অপরাধ মূলক কর্মকান্ড। ফলে পৌরবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি মিলেছে। এখন আর পৌরবাসীকে চুরি ডাকাতি ছিন্তায় রাহাজানির ভয়ে আতঙ্কে থাকতে হয়না। জানা গেছে, তানোর থানার চৌকস পুলিশ কর্মকর্তা ওসি আব্দুর রহিমের নেতৃত্বে প্রতিনিয়ত বিট পুলিশিং কমিটির মাধ্যমে একেক দিন একেক ওয়ার্ডের জনসাধারণ কে সঙ্গে নিয়ে বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে জনসাধারণকে দুরে থাকতে ও সচেতন করতে বিট পুলিশিং সভা সমাবেশ অব্যাহত রেখে কাজ করে চলেছেন। এতে করে ওসি আব্দুর রহিমের এমন উদ্যোগে সুফল পাওয়ায় ওসি আব্দুর রহিমকে সাধুবাদ জানাচ্ছেন তানোর পৌরসভার জনসাধারণগন।

সেই সাথে পুলিশের এমন অপরাধ বিরোধী কর্মকান্ড দেশজুড়ে ছড়িয়ে দেয়ার জন্যেও আহবান জানান জনসাধারণ গন। তানোর পৌর এলাকার বেশকিছু জনসাধারণ মানুষ জানান, বিট পুলিশিং সভার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন ঘটেছে তানোর পৌরসভার। বিশেষ করে বিট পুলিশিং কমিটির মাধ্যমে কমেছে মাদকের ভয়াবহতা,পাশাপাশি কমেছে সাধারণ অপরাধ মূলক কর্মকান্ড, পারিবারিক দ্বন্দ্ব বিবাদ,ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে পূণ্য বিক্রি। কেউ বেশি মুনাফার জন্য যেন নকল পূণ্য সরবরাহ না করে সেজন্য বাজার হাটে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। এমনকি আইনের চোখ ফাঁকি দিয়ে কোন অসাধু ব্যবসায়ী-অপরাধ মূলক কাজে সম্পৃক্ত হচ্ছে কিনা তা প্রতিনিয়ত বিট পুলিশিং কমিটির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, পুলিশের চাকরি নিয়েছি দেশ ও দেশের জনসাধারণের জানমান রক্ষা করার শপথ নিয়ে। জনসাধারণের নিরাপত্তা দিতে আমরা সর্বদা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সাধারণ মানুষকে সেবা দিতে ছুটে চলি। কিন্তু অপরাধ দমনে শুধু পুলিশ নয় পাশাপাশি জনসাধারণকেও নিজ নিজ গ্রামের পাড়া মহল্লায় পুলিশের সাথে সহযোগিতা করে প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। তবেই খুব সহজে এ সমাজ থেকে অপরাধ মূলক কর্মকান্ড দূর হবে। সেই জন্য নিজ নিজ উদ্যোগে পুলিশের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসার জন্য আহবান জানান ওসি আব্দুর রহিম।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost