1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে চুরি মামলার তিন আসামী গ্রেফতার,বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জে চুরি মামলার তিন আসামী গ্রেফতার,বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর থানার অভিযানে চুরি মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বশীর আহম্মেদের কাপড়ের দোকানে দুর্বৃত্তরা তালা কেটে প্রবেশ করে।এসময় দোকান থেকে শাড়ি,লুঙ্গি ও থান কাপড়সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানায় মামলা নং-৫১,তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ৪৬১/৩৮০ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ সুপার,মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে ২৯ ও ৩০ এপ্রিল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে চুরির সঙ্গে জড়িত রুবেল মৃধা (৪০) ও রানা কাজী (৩২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থানার জুরাইন এলাকা থেকে চোরাই মালামালের ক্রেতা জামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

পরে আসামীদের দেখানো মতে জুরাইন এলাকায় একটি ভাড়া বাসা থেকে ৪৫টি লুঙ্গি, ১২টি থ্রি-পিস এবং ৫টি শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost