1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডসমূহ অপসারণে বিলবোর্ড স্থাপনকারীদের সাথে মতবিনিময়  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৫ বার

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জে মোটরসাইকেলে করে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে অটোরিকশার সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বোন।

এ ঘটনায় নিহতের ভাই জাফর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।মঙ্গলবার (১৬ জুন) রাত ১১ টার দিকে ঢাকার শ্যামলী এলাকায় একটি হাসপাতালে মৃত্যু হয় ওই নারীর।পরে আজ বুধবার সকাল দশটার দিকে কাঠাদিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত খাদিজা আক্তার (১৫) টংঙ্গীবাড়ী উপজেলার ধিপুর ইউনিয়নের লাখাড়ন আনন্দবাজার গ্রামের আবুল খায়ের মুন্সির কন্যা ও কাঠাদিয়া শিমুলিয়া এলাকার সৌদি আরব প্রবাসী ফয়সালের স্ত্রী। ১ বছর আগে এই দম্পতির বিয়ে হয়।

নিহতের চাচাতো বোন বৃষ্টি আক্তার জানান,আগামী শুক্রবার (১৯ জুন) সদর উপজেলার পানহাটা এলাকার এক মেয়ের সাথে খাদিজার ভাই দুবাই প্রবাসী জাফরের বিয়ের দিন ধার্য ছিলো।তাই সোমবার (১৫ জুন) দুপুরে ভাই জাফর মোটরসাইকেলে করে বোন খাদিজা ও আরেক বড় ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তারকে নিয়ে মুন্সীগঞ্জ শহরের দিকে রওনা হয়। পথে সদর উপজেলার মদিনাবাজার এলাকায় একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এসময় ৩ জনই গুরুতর আহত হন।

তিনি বলেন,পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীর থাকার পর গতকাল রাতে খাদিজা মারা যান। ভাই জাফরের অবস্থাও আশঙ্কাজনক।

এ ব্যাপারে টংঙ্গীবাড়ী থানা ওসি শামীম আহম্মেদ বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানানেই।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost