1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় আপন ভাতিজার বিরুদ্ধে অপহরণ,নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় আপন ভাতিজার বিরুদ্ধে অপহরণ,নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৩০ বার

মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আপন ভাইয়ের ছেলের বিরুদ্ধে জোরপূর্বক আটক, দীর্ঘদিন নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল হামিদ মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীনগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হামিদ (পিতা: মৃত মোংলা কবিরাজ) গত ৫ ডিসেম্বর থেকে তার নিজ বাড়িতে একপ্রকার অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তিনি অভিযোগ করেন, তার আপন ভাইয়ের ছেলে মোঃ জুয়েল রানা (পিতা: আব্দুস ছামাদ) তার ছেলে-মেয়ে ও স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তাকে জোরপূর্বক বাড়িতে আটকে রাখে।

পরবর্তীতে দীর্ঘ সময় ধরে তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে কোনো প্রকার অর্থ প্রদান ছাড়াই তার জমিজমা জুয়েল রানার নামে লিখে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয়নি।

ভুক্তভোগী জানান, নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। তবে পালিয়ে আসার পরও অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

এছাড়া তার প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিসপত্র এখনও অভিযুক্তের বাড়িতে রয়ে গেছে, যা উদ্ধার করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে তিনি নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে জানান।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আব্দুল হামিদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছি। এখনো আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost