1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ  সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্ব মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শাহ আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামকৃষ্ণদী চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা অপরাধ দমন ও মাদক উদ্ধারে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আলাউদ্দিন মানিকগঞ্জে শিবালয়ে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মহাসড়কে মানববন্ধন,বিক্ষোভ র‌্যালি মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি গরুর খামার ও খড়ের গাদায় আগুন এনসিপির প্রস্তাবকে গুরুত্ব দিয়ে গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন উদ্যোগ মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীভাঙন রোধে জিও ব্যাগ ড্যাম্পিং কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২০৭ বার

রিয়াজুল হক সাগর,রংপুর

বিশ্বকাপকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সূর্য তরুণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় আর্জেন্টিনা সমর্থকদের ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থকরা জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধে রাজু আহমেদের করা একমাত্র গোলে এগিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামের দুর্দান্ত শটে আরও একটি গোল হলে ব্যবধান দাঁড়ায় ২-০। নির্ধারিত সময়ের খেলায় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থকরা।

খেলাটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শতাধিক দর্শক মাঠে ভিড় জমান। খেলায় প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের জার্সি পরে অনেক সমর্থক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

খেলা দেখতে আসা কয়েকজন দর্শক জানান, “বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। এই ধরনের আয়োজন আমাদের জন্য বাড়তি আনন্দের সুযোগ তৈরি করে।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক এক দর্শক বলেন, “আজকের জয়ে আমরা অনেক খুশি। এভাবে আমরা এবার বিশ্বকাপেও জয়লাভ করবো।

আর্জেন্টিনা সমর্থকরা পরাজিত হলেও তারা খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “হার-জিত থাকবেই, তবে খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক। খেলাধুলার মাধ্যমে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৯
  • ১১:৫৮
  • ৪:২১
  • ৬:০৯
  • ৭:২৩
  • ৫:৪৩

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost