1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল গোবিন্দগঞ্জে DSC-Business Tech Limited-এর শাখা উদ্বোধন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙ্গায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ২ মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা নওগাঁ-রাজশাহীতে ভূগর্ভস্থ পানির স্তর কমছে, ইটভাটার দূষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ধান চুরির মামলায় গ্রেপ্তারের দুই দিন পর কারাগারে যুবকের মৃত্যু,জমির দাগ নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার

স্টাফ রিপোর্টারঃ 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা, নৈরাজ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাজার এলাকায় মাওয়া হাইওয়ে সড়কসংলগ্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর নেতৃত্বে মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় সূত্রে জানা যায়,মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহর নির্দেশনায় উপজেলার ১৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা নিমতলা বাজার এলাকায় সমবেত হন। পরে তাঁরা মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তব্যে এম হায়দার আলী বলেন, গত ১৭ বছর একটি ফ্যাসিবাদী সরকারের নির্যাতন-নিপীড়নে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ওই সরকারের পতন ঘটে।পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে।

তিনি আরও বলেন,বাংলাদেশকে সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।কিন্তু পতিত সরকারের দোসররা উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা,নৈরাজ্য,অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।এ ধরনের কর্মকাণ্ড যেখানেই ঘটবে, সেখানেই তা প্রতিরোধে নেতাকর্মীরা কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো:সিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো:আতাউর রহমান, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো:নাসিম খান,সাধারণ সম্পাদক মো:খায়েরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost