1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা | বাংলা মাটির নিউজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা নওগাঁ-রাজশাহীতে ভূগর্ভস্থ পানির স্তর কমছে, ইটভাটার দূষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ধান চুরির মামলায় গ্রেপ্তারের দুই দিন পর কারাগারে যুবকের মৃত্যু,জমির দাগ নিয়ে প্রশ্ন উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত  ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক নির্বাচিত মোহাম্মদ মামুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,কার্যক্রম বন্ধ অ্যালোহা বাংলাদেশ গণিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ শ্রীনগরের জোবায়ের আল হাদি আযান মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদলের প্রতিবাদ মিছিল: আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে অবস্থান মুন্সীগঞ্জ সদর যোগিনীঘাট এলাকায় মেয়াদ ও মূল্যবিহীন আইসক্রিম বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মোঃ আইনুল হক

মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার

স্টাফ রিপোর্টারঃ 

মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় সাংবাদিকরা জেলায় মাদকের বিস্তার রোধ,চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ,শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি জানান।

পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ।জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন,জঙ্গিবাদ,চাঁদাবাজি,মাদক,ছিনতাই,চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ কাজ করবে।পাশাপাশি সাইবার বুলিং,বাল্যবিবাহ,আত্মহত্যা,অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন,পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ আকবর আলী,প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost