
আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
মারকাযুস সুন্নাহ্ ইসলামিক রিসার্চ সেন্টার আমিন মোড়,উলিপুর এর উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার রাতে ইসলামিক
রিসার্চ সেন্টার প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক ও উলিপুর উপজেলা পরিষদের ইমাম মুফতি মুহাম্মদ শাহাদাত বিন শাফির সভাপতিত্বে ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ ইসলামী সংগীত শিল্পী এম শাহীন আলমের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আমিনুল ইসলাম।
পবিত্র কুরআন শরীফ ও হাদীছের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগত মুফতি হোসাইন আহমেদ সাঈদ। আরো বক্তব্য রাখেন, রংপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ ফারুকী।
বক্তারা ইহকাল ও পরকালের পূর্ণতা অর্জনের জন্য পবিত্র কুরআন ও হাদীস অনুযায়ী জীবন পরিচালনা করার আহ্বান জানান।