
সাজাদুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে DSC-Business Tech Limited-এর গোবিন্দগঞ্জ শাখার শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় DSC-Business Tech Limited-এর গোবিন্দগঞ্জ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আফজাল হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন DSC-Business-এর শরিয়া বিভাগের মুফতি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DSC-Business Tech Limited-এর ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ জারিন ফারিহা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক মোঃ সামানুর রহমান সামি, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা কবি সুলতান আহমেদ সোনা, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক পদমর্যাদায় দপ্তরের দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, DSC-Business Tech Limited-এর শরিয়া বিভাগের প্রধান মুফতি জাহিদ আল-জামি (হাফিজাহুল্লাহ), অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোঃ আহসানুল হাবিব মন্ডল, । যুগ্ম সম্পাদক, সাংবাদিক জাফর ইকবাল রানা, এম টি আই সুপার শপের চেয়ারম্যান, এম টি আই আহাদ মাহমুদ, হেড অব আইটি, মোছাঃ মিম আক্তার, স্বপ্ন সুপার শপ গোবিন্দগঞ্জ আউটলেট ম্যানেজার, মোঃ সোহানুর রহমান সোহান প্রমুখ।
আলোচনায় প্রতিষ্ঠানটি একটি ব্যবসা ও প্রযুক্তিসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলে পরিচয় দিয়েছেন। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ, বাইয়ে মুরাবাহা পদ্ধতিতে পণ্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ, তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবায় তাদের কার্যক্রমক শরিয়াহভিত্তিক ভাবে পরিচালনা করা হয় বলে জানিয়েছেন। আলোচনা শেষে দোয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির গোবিন্দগঞ্জ শাখার উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।