1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল গোবিন্দগঞ্জে DSC-Business Tech Limited-এর শাখা উদ্বোধন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙ্গায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ২ মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নামা নূরপুর এলাকায় ছোট যমুনা নদীর চর থেকে দুই ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা চাঁনের বিরুদ্ধে। তিনি তিলকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে জোরপূর্বক নদীর চরের ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন তিনি। কেউ মাটি কাটতে নিষেধ করলে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এমনকি নিষেধকারীদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট যমুনা নদীর চরের বিস্তীর্ণ ফসলি জমি থেকে কোদাল দিয়ে মাটি কাটা হচ্ছে। এলাকার মাটি বেলে ও দোআঁশ প্রকৃতির হওয়ায় ইটভাটায় এর চাহিদা বেশি। সেই সুযোগে জমি থেকে প্রায় ১০ থেকে ১২ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আশপাশের কৃষিজমি ভাঙন ও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, আমরা গরিব কৃষক। এসব জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ করে জীবিকা নির্বাহ করি। যেভাবে চাঁন মাটি কেটে নিয়ে যাচ্ছেন, তাতে আমাদের জমিগুলো হুমকির মুখে পড়েছে। বেলে ও দোআঁশ মাটি হওয়ায় অনেক গভীর করে কাটা হচ্ছে। পাশে কোনো জায়গা না রাখায় সামান্য পানি হলেই আমাদের জমি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। একপর্যায়ে জমি রক্ষা করতে না পেরে বাধ্য হয়ে তাঁদের কাছে জমি বিক্রি করতে হতে পারে।

অভিযোগের বিষয়ে তিলকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক চাঁনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ১৭ বছর ধরে অবহেলিত। এখন কিছু মাটি বিক্রি করছি, আপনাদের সমস্যা শুরু হয়েছে? আওয়ামী লীগের সময় কোথায় ছিলেন? এতদিন পর কোথা থেকে আসলেন? নদীর মাটি সরকারি মাটি। আমরা কাটলে আপনাদের সমস্যা কী? আপনাদের কিছু করার থাকলে করেন।’

এ বিষয়ে নওগাঁ জেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমীন মুক্তার মুঠোফোনে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অনিয়ম করে থাকে, অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ সদর সহকারী কমিশনার (ভূমি) মো: নূরে আলম সিদ্দিক মুঠোফোন বলেন, নদীর চর থেকে মাটি কেটে নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত মাটি কাটা বন্ধ করে তাঁদের ফসলি জমি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি নদীর চর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost