1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় ক্রীড়াপ্রেমীদের মাঝে উন্মাদনা: আজ মাঠে গড়াচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

ভালুকায় ক্রীড়াপ্রেমীদের মাঝে উন্মাদনা: আজ মাঠে গড়াচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার

মোঃ আকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নে মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে শুরু হতে যাচ্ছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। ইউনিয়নের সকল ওয়ার্ডের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে আজ বুধবার বিকেল সাড়ে তিনটায়, স্থানীয় শহীদ নাজিম উদ্দিন স্কুল মাঠে।

​সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ একটি ইউনিয়ন গড়ে তোলার এই আয়োজনে প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি তারেক উল্লাহ চৌধুরী।

​টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত ও জমে ওঠার লক্ষ্যে এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের অংশগ্রহণকারী ৯টি দলের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি বিতরণ করা হয়। টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে এলাকার সকল ক্রীড়াপ্রেমী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।

​”সমাজ থেকে মাদক, জুয়া ও সন্ত্রাসকে না বলুন—আস্থা রাখুন, পাশে থাকুন, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টটি স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost