1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামকৃষ্ণদী চ্যাম্পিয়ন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্ব মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শাহ আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামকৃষ্ণদী চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা অপরাধ দমন ও মাদক উদ্ধারে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আলাউদ্দিন মানিকগঞ্জে শিবালয়ে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মহাসড়কে মানববন্ধন,বিক্ষোভ র‌্যালি মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি গরুর খামার ও খড়ের গাদায় আগুন এনসিপির প্রস্তাবকে গুরুত্ব দিয়ে গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন উদ্যোগ মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীভাঙন রোধে জিও ব্যাগ ড্যাম্পিং কার্যক্রমের উদ্বোধন মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার, ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামকৃষ্ণদী চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার

স্টাফ রিপোর্টার 

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব ইসলামবাগ ক্রীড়া সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চান্দের চর অগ্নিবীণা যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামবাগ রামকৃষ্ণদী স্পোর্টিং ক্লাব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের পূর্ব ইসলামবাগ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা ঘিরে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। বিকেলের দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মাঠে আসতে শুরু করেন। নির্ধারিত ৬০ মিনিটের ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠের চারপাশে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। একপর্যায়ে দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ফাইনালে মুখোমুখি হয় চান্দের চর অগ্নিবীণা যুব সংঘ ও ইসলামবাগ রামকৃষ্ণদী স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ইসলামবাগ রামকৃষ্ণদী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শাহ জালাল মাতবরের সভাপতিত্বে এবং শেখ সাদীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলাম জহির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির আলী মাদবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূর্ব ইসলামবাগ ক্রীড়া সংঘের সভাপতি নূর হোসেন ভান্ডারী,পলাশ আহমেদ,সোহাগ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা বলেন,তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৯
  • ১১:৫৮
  • ৪:২১
  • ৬:০৯
  • ৭:২৩
  • ৫:৪৩

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost