
স্টাফ রিপোর্টার
অপরাধ দমন,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানার এসআই মো:শাহ আলী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএম এসআই মো: শাহ আলীর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার অফিসার ও ফোর্সের সদস্যদের মধ্যে সনদ ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো:ইমরান আহম্মেদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো:আনিসুর রহমান,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মাহফুজুর রহমান,মো:সোলায়মান,মো:আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান,দায়িত্ব পালনে দক্ষতা,অপরাধ দমনে সক্রিয় ভূমিকা,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এসআই মো: শাহ আলীকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়েছে।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় সিরাজদিখান থানার সহকর্মীসহ স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।তাঁরা আশা প্রকাশ করেন,এ স্বীকৃতি ভবিষ্যতে দায়িত্ব পালনে তাঁকে আরও উৎসাহিত করবে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর ভূমিকা আরও কার্যকর হবে।