1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার হাইড্রোস মিশ্রিত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকি সহ ক্যান্সারে আক্রান্তে লাখো মানুষ রংপুরে চার খুনের ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন থ্রাইভ প্রকল্পের উদ্যোগে পত্নীতলায় নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মাসিক কর্মী বৈঠক অনুষ্ঠিত 

উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার

মো:মাইনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে সার বিতরণ নিয়ে বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা গেলেও মেসার্স আকবর আলী ট্রেডার্সে ভিন্ন চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে সার বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে চলমান রয়েছে এবং বর্তমানে সারের সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

পাঁচপীর বাজারের মেসার্স আকবর আলী ট্রেডার্সের মো:রমজান আলী বলেন, ‘আমার এখানে কোনো ধরনের সারের সংকট নেই। ইনশাআল্লাহ, কম-বেশি সব ধরনের সারই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তবে সাধারণ মানুষ যদি আমাকে সঠিকভাবে সার বিতরণের সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ সবাইকে সার দিতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করি। প্রথমে যারা ৫ থেকে ১৫ কেজি সার নিতে চান, তাদের সার বিতরণ করা হয়। তাদের দেওয়া শেষ হলে পর্যায়ক্রমে যারা এক বস্তা সার নেবেন, তাদের দেওয়া শুরু করি। এতে একসঙ্গে বেশি ভিড় হয় না এবং সুষ্ঠুভাবে সার বিতরণ করা সম্ভব হয়।’

সরেজমিনে দেখা যায়, উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল আহমেদ ও মো:মাহফুজার রহমান উপস্থিত থেকে কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রম তদারকি করছেন।এ সময় কৃষকদের সার নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দেখা যায়।

সারের মজুত ও আমদানি অব্যাহত সরকারের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে সারের মজুত রয়েছে এবং নতুন করে সার আমদানিও অব্যাহত রয়েছে। ঘাটতি মোকাবিলায় কাতার ও সৌদি আরবের পাশাপাশি কানাডা ও মরক্কো থেকেও সার আমদানি করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ডিলারদের অনিয়ম রোধ এবং কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দিতে সার বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। খুচরা বিক্রেতা বা সাব-ডিলার ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি খুচরা বিক্রেতাদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা গেলে কৃষকদের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও ভোগান্তি অনেকটাই কমে আসবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost