
আলমগীর কবির,পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধিব:
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের অভিযানে মাদক আইনের মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়,শনিবার (০৬ জুন) রাত ১ টায় অফিসার ইন চার্জের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মাদক আইনের মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত ২ জন আসামী ১।মো.আব্দুর রহমান, ২।মো.আজাহার, উভয় পিতা- মো.সলেমান, গ্রাম: হলাকান্দর, থানা:পত্নীতলা জেলা:নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে।
সাজা প্রাপ্ত আসামি ২ জন গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামী দ্বয়কে অতিসত্ত্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।