1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন,শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন,শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১৮ বার

মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ শহরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং দূরপাল্লার বাস চলাচল নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় পৌরভবনের সামনে জেলার সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহাবুব হাসান সোহাগ। এতে বক্তব্য দেন জেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি মাস্টার মো. হাফিজুর রহমান, নওগাঁ জেলা নাগরিক উন্নয়ন সংগ্রাম পরিষদের সংগঠক আলিমুল রেজা রানা, নিরাপদ সড়ক চাই (নিসচা) নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি গোলাম মোস্তফা মুকিত এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের অভ্যন্তরে দ্রুতগতির দূরপাল্লার বাস চলাচলের কারণে জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে দায়ী চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না।

তারা দ্রুততম সময়ের মধ্যে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড শহরের অভ্যন্তর থেকে সরিয়ে শহরের বাইরে উপযুক্ত স্থানে স্থানান্তরের দাবি জানান। একই সঙ্গে শহরের ভেতরে ভারী ও দূরপাল্লার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।#

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost