1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪২ বার

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে।এ লক্ষ্যে দ্রুত জরিপ ও নকশা প্রণয়নের কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার(২০ জুন)বেলা পৌনে ১২টার দিকে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যকালে এ ঘোষণা দেন মন্ত্রী।

সমবায়মন্ত্রী বলেছেন,‘আমরা এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেছি।এরইমধ্যে ভবেরচর বাজারে একটি গ্রামীণ মার্কেটের নব নির্মিত ভবন উদ্বোধন করেছি।একই সঙ্গে একটি সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এখন আমরা ফুলদী নদীর তীরে দাঁড়িয়ে আছি।ইনশাআল্লাহ এই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে।

গ্রামীণ বাজারের ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল তিনি উল্লেখ করেন,আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব সঙ্গে এসেছেন।তিনি বাস্তব অবস্থা দেখেছেন।উনি সার্ভেয়ার টিম পাঠাবেন এবং নকশা প্রণয়নের কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী,পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া,মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকল্প পরিচালক মাহাবুব আলম,জেলা বিএনপির সদস্য ইসহাক আলী,জাসাস-এর জেলা আহবায়ক হাসান জাহাঙ্গীর সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে মির্জা ফখরুল গজারিয়ায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।ভবেরচর বাজারে গ্রামীণ মার্কেট ভবনের উদ্বোধন করেন তিনি।পরে উপজেলার কালীতলা এলাকায় একটি সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে তিনি ফুলদি নদীর তীরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন নদীর দুই পাড়ের মানুষ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost