1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৭৮ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীরসহ তিন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজদিখান থানার সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতা-কর্মীরা দাবি করেন, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন,মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল এ ষড়যন্ত্র চালাচ্ছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন,মিথ্যা অভিযোগ ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ​গত মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজদিখান-গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সাংগঠনিক সম্পাদক ও লতব্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়া ইটভাটা ও মাটি ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ এনে মানববন্ধন করে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost