1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী | বাংলা মাটির নিউজ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত- ৪ কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ কৃষি কর্মকর্তা অবরুদ্ধ খাদিজাতুল কুবরা (রাদিয়াল্লাহু তা‘আলা আনহা) নূরানী ও হাফেজিয়া মহিলা মাদ্রাসার উদ্বোধন

ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টুংরাপাড়া এলাকার ২ কিলোমিটার সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে স্থানীয় সংসদ সদস্য জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু মহোদয়ের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন এলাকাবাসী।

​দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকার হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় খামারিরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

​আবেদনে উল্লেখ করা হয়, টুংরাপাড়া এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির পাশে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা, তিনটি মসজিদ, দুটি বাজার, দুটি ভোটকেন্দ্র এবং দুটি গ্রাম। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। বর্ষা এলে কাঁচা সড়কটি কাদায় থকথকে হয়ে চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে, যা শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে বাধা সৃষ্টি করছে এবং তাদের লেখাপড়ার চরম ক্ষতি সাধন করছে।

​পাশাপাশি কৃষি ও পোল্ট্রি নির্ভর এই এলাকার খামারি ও কৃষকরা পড়েছেন বিপাকে। রাস্তার কারণে সময়মতো পোল্ট্রি ফিড, ডিম, মুরগি ও কৃষিপণ্য বাজারে নেওয়া বা পরিবহন করা সম্ভব হচ্ছে না। জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে।

​স্থানীয় বাসিন্দা তাসলিমা খানম জানান, “প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তায় কষ্ট করে চলাচল করে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার মতো ব্যবস্থা থাকে না।”

​স্থানীয় খামারি ও কৃষিজীবী আনোয়ার পারভেজ বলেন, “এটি অনেক পুরোনো রাস্তা। আমাদের এলাকা কৃষি ও পোল্ট্রি খামারের ওপর নির্ভরশীল। রাস্তার খারাপ অবস্থার কারণে সময়মতো পণ্য বাজারে নিতে পারি না। দ্রুত রাস্তাটি সংস্কার করা এখন সময়ের দাবি।”

​রুবেল আহমেদ মৃধা নামের আরেকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর কতদিন আমাদের এই ভোগান্তি পোহাতে হবে? জনপ্রতিনিধিদের কাছে দাবি, অতি দ্রুত রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করা হোক।”

​দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সংসদ সদস্য জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু মহোদয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত কার্যকর হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী এলাকাবাসী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost