1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ  | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজারে পানির ট্যাংকি পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃ’ত্যু তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ  সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্ব মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শাহ আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামকৃষ্ণদী চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা অপরাধ দমন ও মাদক উদ্ধারে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আলাউদ্দিন মানিকগঞ্জে শিবালয়ে সেলফি পরিবহন বয়কটের দাবিতে মহাসড়কে মানববন্ধন,বিক্ষোভ র‌্যালি মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি গরুর খামার ও খড়ের গাদায় আগুন এনসিপির প্রস্তাবকে গুরুত্ব দিয়ে গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন উদ্যোগ

তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার

স্টাফ রিপোর্টার

‘তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়’ নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্র ভ্রমণ কর্মসূচি শেষ হয়েছে। তিন দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাড়ির পথে রওনা হয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচিতে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো:আব্দুল লতিফ ও সদস্য সচিব হাজী আবুল হোসেনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি,বিভিন্ন ওয়ার্ড বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন,উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল হক সরকার,ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক হাজী আমিনউদ্দীন চৌধুরী,সহ দপ্তর সম্পাদক রুহুল আমিন,সদস্য সাঈদ হোসেন,৪ নং ওয়ার্ড সভাপতি জমির মুন্সী,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,৫ নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন ভুট্টু সহ বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমুদ্র ভ্রমণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য,ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্প্রীতি আরও দৃঢ় হয়।কর্মসূচির বিভিন্ন সময়ে দলকে আরও সুসংগঠিত,তৃণমূলনির্ভর ও নেতাকর্মীবান্ধব হিসেবে গড়ে তোলার বিষয়ে নেতাকর্মীরা মতবিনিময় করেন।

আয়োজকরা জানান,সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি,ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ডে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

তিন দিনের সমুদ্র ভ্রমণ শেষে আনন্দঘন পরিবেশে নিজ নিজ এলাকায় ফিরছেন বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৯
  • ১১:৫৮
  • ৪:২১
  • ৬:০৯
  • ৭:২৩
  • ৫:৪৩

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost