1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন | বাংলা মাটির নিউজ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত- ৪ কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ কৃষি কর্মকর্তা অবরুদ্ধ খাদিজাতুল কুবরা (রাদিয়াল্লাহু তা‘আলা আনহা) নূরানী ও হাফেজিয়া মহিলা মাদ্রাসার উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার

স্টাফ রিপোর্টর 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীমতি রাধারানীর জন্মতিথি ‘রাধাষ্টমী’ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় মঙ্গলআরতির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন।দুপুর ১২টায় শ্রীমতি রাধারানীর অভিষেক এবং দুপুর ২টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।অনুষ্ঠানে মন্দিরের ভক্ত,অনুসারী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

শ্রী শ্রী গৌরনিতাই মন্দির কমিটির সভাপতি বাবু অধীর চন্দ্র ঘোষ বলেন,প্রতি বছরের ন্যায় এবারও মন্দির কমিটির উদ্যোগে শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে পালন করা হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন,“শ্রী শ্রী গৌরনিতাই মন্দির কমিটি সারা বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে আসছে।এরই ধারাবাহিকতায় এবারও মহাসমারোহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সখা শ্রীমতি রাধারানীর জন্মতিথি রাধাষ্টমী উদযাপন করা হয়েছে।সকল জীবের মঙ্গল কামনায় রাধারানীর অভিষেক ও মহাপ্রসাদের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন,ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ,সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্য বাপ্পী ঘোষ,প্রভাষীষ ঘোষ দিপু, অশোক ঘোষ,হরেকৃষ্ণ ঘোষ,ফনিরাম দাস,কমল দে,জীবন দাস,শিমুল ঘোষ,শ্রাবণ ঘোষসহ স্থানীয় ভক্তবৃন্দ এবং ইসকন নামহট্ট সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠান,প্রার্থনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost