1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৩৯ বার

স্টাফ রিপোর্টারঃ

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৪৮৫-এর উদ্যোগে ০৩ আগস্ট ২০২৬ তারিখ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা সভা,দোয়া মাহফিল এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকর্মীদের সন্তানদের অংকনকৃত ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস,এমপি।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসাইন,বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন,ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্‌তে আলী,বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশন এর সভাপতি  মোঃ রফিকুল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় প্রধান অতিথি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য,গণতন্ত্র,ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্র-জনতার অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে দেশ ও জাতির অগ্রযাত্রায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন তাঁর বক্তব্যে বলেন,জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।তিনি জুলাই চেতনা ধারণ করে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, স্বচ্ছতা,জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্‌তে আলী তাঁর বক্তব্যে বলেন,গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গ্রাহকসেবার মানোন্নয়ন,প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ তথা কৃষিতে বিপ্লব ঘটানোর আহবান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)এর সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য ফয়েজ উদ্দিন আহমেদ।প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী সদস্য জনাব মো:মিরাজ হোসেন।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত,আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দেশের সার্বিক কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামন সহ মহাব্যবস্থাপকবৃন্দ,বিভিন্ন বিভাগের নির্বাহী,কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন(সিবিএ)-এর কেন্দ্রীয় ও সর্ব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost