
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা ব্রীজের পাদদেশে সৌন্দর্য বর্ধন লক্ষ্যে ও মেঘনা নদীর নয়নাভিরাম দৃশ্য অবলোকন করতে আসা ভ্রমন পিপাসুদের আরামদায়ক উপভোগ ও চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ-০৩ আসনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন এর দিকনির্দেশনায় বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বানে , বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ও জিস্ট পলিটেকনিক ইন্সটিটিটের সিভিল টেকনোলজির ঠিকাদারিত্বে মেঘনা ব্রীজ আন্ডারপাশ সিটিং বেঞ্চ এন্ড লাইটিং প্রজেক্টের আওতায় পাঁচটি সিটিং বেঞ্চ,তিনটি সোলার লাইট এবং অর্ধশাতাধিক বৃক্ষ রোপন করা হয়।
শনিবার ( ২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় মুন্সীগঞ্জ ০৩ আসনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন মেঘনা ব্রীজ আন্ডার পাশ সিটিং বেঞ্চ এন্ড লাইটিং বাস্তবায়িত প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা ও শুভ উদ্বোধনের পলক উন্মোচন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -০৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসন এর সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম তুলি।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ, গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার,বিএনপি নেতা হাজী মিজানুর রহমান মিজান, মজিবুর রহমান,গজারিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভী,গজারিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান,বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।