1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডসমূহ অপসারণে বিলবোর্ড স্থাপনকারীদের সাথে মতবিনিময়  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ বার
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বুধবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী (৩৯) ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল মুন্সী নিজ বসতঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সম্প্রতি সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নুপুর বেগম পাশের ঘরে মায়ের সঙ্গে অবস্থান করছিলেন।রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে শব্দ পেয়ে সোহেলের মা সেফালি বেগম ও স্ত্রী বাইরে এসে দেখতে পান, উঠানে তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছে। এ সময় সোহেলের রক্তাক্ত মরদেহ উঠানে পড়ে থাকতে দেখা যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে বা জোরপূর্বক বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-সিরাজদিখান সার্কেল) মো: আনিছুর রহমান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost