1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন বিভিন্ন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডসমূহ অপসারণে বিলবোর্ড স্থাপনকারীদের সাথে মতবিনিময়  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia

মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৫ বার

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জে পৌরসভায় মো:আরিফ বেপারী (৩৫) হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাঁচঘড়িয়াকান্দি-চরশীলমন্দি এলাকার জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে নিহত আরিফের মা ফরিদা বেগম,বোন সিমা আক্তারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন-গত ১৪ জুন অর্থ লেনদেন আরিফকে জসিমনগর এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় যান।সেখানে তারা পুলিশের কাছে বিচার নিশ্চিত করার দাবি জানান।

নিহত আরিফের বোন সিমা আক্তার মানববন্ধনে অভিযোগ করে বলেন-হত্যাকারী সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হুমকি দিচ্ছে ওরা।হত্যার আগের দিন আমাদের বাড়িতে গিয়ে নুর মোহাম্মদ ও এনায়েত হুমকি দিয়ে আসে,আমার ভাইকে আর দিনের আলো দেখতে দিবে না।ওরা আমার ভাইকে হত্যা করছে।এখানে বিচার না পেলে-প্রয়োজনে আমরা ঢাকার প্রেসক্লাবে মানববন্ধন করে হত্যার বিচার চাইবো।

উল্লেখ্য-গত ১৪ জুন ভোরে মুন্সীগঞ্জ পৌরসভার জসিমনগরে বাড়ি পাশে ঘাস খেত থেকে আরিফের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।পরে ওই দিন রাতে নিহতের মা ফরিদা বেগম প্রধান অভিযুক্ত কসাই নুর মোহাম্মদ ও বিএনপি নেতার ভাই এনায়েত হোসেনের নাম উল্লেখ্য করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এরআগের টাকা নিয়ে দুপক্ষের সাথে হাতাহাতি ঘটনা ঘটে।নিহত আরিফ স্থানীয় মুন্সীরহাটে একটি দোকানে কসাইয়ের কাজ করতেন।সে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত মতিন বেপারীর ছেলে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost